জোট নিয়ে জটিলতা, জামাতে এখনো চলছে দরকষাকষি
, ০৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে। ৮ দলের মধ্যে কে কোন আসনে প্রার্থী হবে, এ প্রশ্নে মতপার্থক্যের কারণে আলোচনা এগোচ্ছে ধীরগতিতে। শরিক দলগুলোর বড় অঙ্কের আসন দাবিই এই অচলাবস্থার মূল কারণ বলে জানা গেছে। তবে দরকষাকষি শেষ পর্যায়ে রয়েছে বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বরাবরের মতোই বলা হয়েছে, দুই-তিন দিনের মধ্যে সমাধান হবে। বাস্তবে এখনো সিদ্ধান্ত থেকে অনেক দূরে ৮ দল। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ দলের মধ্যে জামায়ত বাদে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ইসলামী’ আন্দোলন বাংলাদেশ। দলটি শতাধিক আসন চাইছে। এ ছাড়া বাংলাদেশ ‘খেলাফত’ মজলিস ৫০টি আসন চাইলেও শীর্ষ নেতাদের কমপক্ষে ২০টি দিতে হবে বলে জানা গেছে। একই অবস্থানে খেলাফত মজলিসও। তারাও শীর্ষ নেতাসহ ২০টি আসন দাবি করেছে। খেলাফত আন্দোলন ২০টি, নেজামে ইসলাম ১৫টি আসন দাবি করেছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি ৬টি আসন চাইলেও আসন সমঝোতায় ৮ দলের শীর্ষ নেতাদের ওপর ছেড়ে দিয়েছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ৫টি আসন চাইলেও দলের শীর্ষ দুই নেতাকে মনোনয়ন দেয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ-৯ আসনে বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
শীর্ষ নেতারা আরও জানান, প্রতিটি দলই বেশি করে আসনের চাহিদা জানিয়েছে। আলোচনার পর এর সমাধান হবে। সর্বোচ্চ ৮-১০টি আসন নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে সব দলের মধ্যেই সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা রয়েছে। এজন্য শেষ পর্যন্ত কোনো ধরনের সমস্যা হবে না বলে তারা জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)