প্রকাশ্যে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা
পাবনা সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে দিবালোকে যুবলীগের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ওয়ালিফ হোসেন ওরফে মানিক (৩৫)।
পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ওয়ালিফ পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমান যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার শ্বশুর পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ১৭ জুন রাতে উপজেলার লক্ষ্মীকু-া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহম্মেদ (২৪) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হন। ওই ঘটনায় করা মামলার আসামি ছিলেন ওয়ালিফ। ওই মামলায় গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন ওয়ালিফ। ২০ দিন আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরেন। পাবনার আদালতে মামলাটির হাজিরার দিন ছিল।
স্বজনেরা জানান, মামলায় হাজিরা দেওয়ার জন্য সকাল ৯টার দিকে ওয়ালিফ জেলা শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাস্তায় উঠতেই ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ওয়ালিফকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।