মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুজন গ্রেপ্তার
চট্টগ্রামে সংবাদদাতা:
প্রবর্তক মোড়ে গত রোববার মধ্যরাতে হঠাৎ ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, নগরের প্রবর্তক মোড় এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন জড়ো হয়ে মিছিল করে। রাতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোর ৪টার দিকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এর আগেও মিছিল করেছিল। অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।