পোষা প্রাণীকে দিলো ৩০ কোটি টাকার সম্পত্তি!
, ২১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আশির, ১৩৯১ শামসী সন , ০৩ মার্চ, ২০২৪ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
চীনের সাংহাইয়ের একজন ধনী নারী তার তিন সন্তানকে উত্তরাধিকার থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে তার পোষা প্রাণীদের জন্য তার ২.৮ মিলিয়ন ডলারের সম্পদ দান করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশী মুদ্রায় এ সম্পত্তির মূল্য প্রায় ৩০ কোটি ৫৬ লাখ টাকা।
জানা গেছে, কয়েক বছর আগে চীনের বাণিজ্যনগরী সাংহাইয়ের ‘লিউ’ নামের ওই নারী তার সব সম্পদ তিন সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার ইচ্ছা পোষণ করে। কিন্তু পরে সে তার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে।
সিদ্ধান্ত পরিবর্তনের কারণ হলো, মাঝে সেই নারী একবার খুব অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তখন তার সন্তানদের কেউই তাকে দেখতে আসেনি। এমনকি, মায়ের কোনো খোঁজও নেয়নি তিন ছেলে-মেয়ে। জানা গেছে, তখন তার পাশে ছিল শুধু পোষা কুকুর-বিড়ালগুলো।
সম্প্রতি লিউ নামে সেই নারী জানিয়েছে, মৃত্যুর পর তার সব অর্থ যেন তার পোষা প্রাণীদের পেছনে ব্যয় করা হয়। একটি স্থানীয় পশু চিকিৎসাকেন্দ্রকে তার উইলের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে ও পশুদের যতেœর দায়িত্ব দেওয়া হয়েছে।
লিউয়ের এমন কা- চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই ধারণার প্রতি সমর্থনও জানিয়েছে। অনেকে আবার বিরোধিতাও করেছে।
ইনস্টাগ্রামে একজন ব্যবহারকারী লিখেছে, এটাই ভালো করেছে। ভবিষ্যতে আমার মেয়ে যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমিও আমার বাড়ি অন্যদের নামে লিখে দেব।
গত বছরের ডিসেম্বরে সাংহাইয়ের একটি আদালতের অনুমতি নিয়ে এক ব্যক্তি তার ৪ লাখ ৬৬ হাজার ডলারের সম্পদ তার আত্মীয়দের পরিবর্তে একজন ফল ব্যবসায়ীর নামে লিখে দিয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












