পেহেলগাম হামলার পর ভারতে মা থেকে বিচ্ছিন্ন বহু শিশু
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ভারত কাশ্মীরের পুরো অঞ্চলটির দাবি করে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে দুই দেশ কাশ্মীর নিয়ে তাদের তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে দুটি চালিয়েছে।
কাশ্মীরের পেহেলগাম এলাকায় হামলায় ২৬ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর থেকেই হুসেনের পরিবারের যন্ত্রণা শুরু হয়। নিহতদের মধ্যে কয়েকজন পাকিস্তানি নাগরিক বলে অভিযোগ করা হয়েছিলো। এই ঘটনার পর ভারত থেকে প্রায় ৮০০ পাকিস্তানিকে বহিষ্কার করা হয়।
পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং দ্রুত সব কূটনৈতিক সম্পর্কের হ্রাস টানে। দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে এবং একটি গুরুত্বপূর্ণ পানি চুক্তি স্থগিত রাখে। এপ্রিলের শেষের দিকে, ভারত দেশে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করে দেয়, যার মধ্যে মেডিকেল এবং কূটনৈতিক ভিসাও ছিলো। তাদের ২৯ এপ্রিল, ২০২৫ এর মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং ১ মে ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।
প্রায় ৮০০ পাকিস্তানি, যাদের অনেকে কাশ্মীর এবং ভারতের অন্যান্য অংশে ভারতীয় নাগরিকদের সাথে আত্মীয়তা করেছিলেন; তাদেরকে নির্বাসিত করা হয়। কর্তৃপক্ষ পরিবারগুলো আবার কবে একত্রিত হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা না দেওয়ায় সীমান্তের উভয় দিকের আত্মীয়দের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
মজিদ ২০১৮ সালে তার ৩৮ বছর বয়সী পাকিস্তানি আত্মীয় সামিনাকে বিয়ে করেছিলেন। কিন্তু ২৮ এপ্রিল সামিনাকে শ্রীনগরের স্থানীয় থানায় তলব করা হয়। বাচ্চারা ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় তাদের বাবা তাদের বাড়িতে ফিরিয়ে এনেছেন, কিন্তু মা আর নেই। সামিনাকে আটক করে পরদিনই পাকিস্তানে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়।
তিন বছরের হুসেন চিৎকার করে বলছে, ‘খালা, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও; পুলিশ তাকে নিয়ে গেছে।’ এসময় সে আর তার চেয়ে এক বছরের ছোট বোন নূরী তাদের এক-ঘরের বাড়ির জানালার মরচে পড়া লোহার গরাদের সাথে মুখ চেপে ধরে আছে।
এদিকে, সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে সামিনাও পাকিস্তানে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। মানসিক চাপের কারণে তার রক্তচাপ অনিয়ন্ত্রিত।
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র শাজিয়া ইলমি বলেছে, এই পদক্ষেপগুলো জাতীয় নিরাপত্তার কারণে নেওয়া হয়েছিলো। সে বলেছে, যারা নির্বাসিত হয়েছেন তারা পাকিস্তানি নাগরিক এবং প্রায়শই তারা এমন কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ যারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত বলে প্রমাণিত হয়েছে।
পুরান দিল্লির ৩২ বছর বয়সী বাসিন্দা মুহম্মদ শাহবাজ। তিনি ২০১৪ সালে তার ২৭ বছর বয়সী পাকিস্তানি খালাতো বোন ‘এরুম’কে বিবাহ করেন। এরুম দীর্ঘমেয়াদী ভিসায় ভারতে থাকতেন। তিনি তাদের তিন বছরের ছেলে আলমিরকে পরিবারের সাথে পরিচিত করাতে পাকিস্তানে যান। সেটি ছিলো ২০২০ সালের মার্চ মাসের ঘটনা। ঠিক ১০ দিন আগে করোনার কারণে লকডাউন এবং ভ্রমণের বিধিনিষেধ আরোপ করা হয়। এরুম পাকিস্তানে থেকে যেতে বাধ্য হন এবং এই সময়ে তার ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।
পাঁচ বছর ধরে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে এই বছরের এপ্রিলে তাকে ভিসা দেওয়া হয়। পাঁচ বছরেরও বেশি সময় পর শাহবাজ তার পরিবারের সাথে পুনরায় মিলিত হতে যাচ্ছিলেন। এরুম ১৭ এপ্রিল নয়াদিল্লি পৌঁছান। এর মাত্র ১২ দিন পর পেহেলগাম হামলা হয়। ২৯ এপ্রিল তাকে আবার পাকিস্তানে ফেরত পাঠানো হয়।
শাহবাজ বলেন, এত বছর বিচ্ছেদ, কঠোর পরিশ্রম আর আকাক্সক্ষার পর সে অবশেষে বাড়ি ফিরেছিলো। আমার দুনিয়া আলোকিত হয়ে উঠেছিলো এবং আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আর তারপর, চোখের পলকে, সবকিছু আবার ভেঙে গেল। তাকে নিয়ে যাওয়া হলো, আমাকে অসহায় এবং হতাশায় ডুবিয়ে।
মানবাধিকার কর্মীরা বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে নিরপরাধ বেসামরিক নাগরিকদের শাস্তি দেওয়ার কোনো যুক্তি নেই। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অধিকার কর্মী কলিন বলেছে, পাকিস্তানি নাগরিকদের বহিষ্কারের সাথে পেহেলগাম হামলার কোনো বৈধ সংযোগ নেই। সে বলেছে, তাদের পেহেলগামের সাথে যুক্ত করা কেবল একটি অজুহাত এবং একটি গুরুতর ত্রুটিপূর্ণ অজুহাত। সরকার দাবি করতে পারে যে এটি পেহেলগামের ফল, কিন্তু সেই দাবি কেবল বিভ্রান্তিকর নয়, বিপজ্জনকও”। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ বিশেষজ্ঞ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












