আমেরিকা বিশ্বাসঘাতকতা করতে পারে -ফরাসি প্রেসিডেন্ট
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউরোপীয় নেতাদের সতর্ক করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেছে, নিরাপত্তার গ্যারান্টি সম্পর্কে অবস্থান স্পষ্ট না করেই আমেরিকা ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।
জার্মান ম্যাগাজিন ডের স্পিগেল ইউরোপীয় নেতাদের মধ্যে সাম্প্রতিক একটি ফাঁস হওয়া গ্রুপ ফোনালাপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা কলটির সারসংক্ষেপসহ একটি ইংরেজি নোট পেয়েছে।
স্পিগেল জানিয়েছে, ম্যাক্রঁ আলোচনার উত্তেজনাপূর্ণ মুহূর্তটিকে জেলেনস্কির জন্য ‘একটি বড় বিপদ’ বলে উল্লেখ করেছে। ফোনের অপরপ্রান্তে থাকা জার্মান চ্যান্সেলর মের্জ প্রতিউত্তরে বলেছে, ইউক্রেনীয় নেতাকে ‘খুব সতর্ক’ থাকতে হবে।
মের্জ বলেছে, তারা আপনার এবং আমাদের সবার সাথেই খেলা খেলছে।
স্পিগেল জানিয়েছে, অন্যান্য ইউরোপীয় নেতারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছে।
ফিনল্যান্ডের স্টাব বলেছে, আমাদের ইউক্রেন এবং ভলোদিমিরকে এই লোকদের সাথে একা ছেড়ে দেওয়া উচিত নয়।
এমনকি ন্যাটো মহাসচিব রুট- যে জনসমক্ষে ট্রাম্পের প্রশংসা করে - সেও বলেছে, আলেকজান্ডারের সাথে সে একমত যে ‘আমাদের ভলোদিমিরকে রক্ষা করতে হবে।”
জেলেনস্কির একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া জার্মান চ্যান্সেলর মের্জের অফিস এবং ফ্রান্সের এলিসি প্যালেস ম্যাক্রঁনের উদ্ধৃতিগুলোর বিরোধিতা করেছে।
কিন্তু ডের স্পিগেল জানিয়েছে, তারা ফোনকলের ‘বেশ কয়েকজন’ অংশগ্রহণকারীর সাথে কথা বলেছে। তারা ফোনকলের ব্যাপারটি নিশ্চিত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)