পেট ব্যথা নিয়ে হাসপাতালে যুবক, বের হল ১৫ কলম
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৯ মে, ২০২৩ খ্রি:, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সিরাজগঞ্জ সদরে পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক যুবকের পাকস্থলী থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসক।
এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করা হয় বলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট আমিনুল ইসলাম খান জানান।
ভুক্তভোগী মোতালেব হোসেন (৩৫) শাহজাদপুর উপজেলার খুকনী আটারদাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছে পরিবার।
চিকিৎসক আমিনুল জানান, ১৬ মে পেটে ব্যথা নিয়ে মোতালেব প্রথমে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম করেও রোগ নির্ণয় করতে পারেননি। এরপর কনসালট্যান্ট হিসেবে রোগীর কাছে যান তিনি।
শনিবার হাসপাতালের অপারেশন থিয়েটারে মোতালেবের এন্ডোস্কপি করা হয়। পরীক্ষা করে তার পাকস্থলীতে কলম থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। কলমগুলো পাকস্থলীতে সেট হয়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, “অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। কাজটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।
“রোগীর শ্বাসপ্রশ্বাস সচল রেখে ও কোনো রকম রক্তক্ষরণ ছাড়াই প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় পাকস্থলী থেকে ১৫টি কলম বের করা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত।”
রোগীকে হাসপাতালে রেখে মানসিক ও শারীরিক রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান আমিনুল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)