পেট থেকে বের হলো ২ হাজার ইয়াবা, যুবক আটক
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফে ‘পেটের ভিতরে’ অভিনব ও ঝুঁকিপূর্ণভাবে পাচারকালে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সোমবার বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে এক ব্যক্তি মাদকের একটি চালান নিয়ে পালকী বাস কাউন্টারের দিকে যাচ্ছিলেন। খবরটির গোয়েন্দা তথ্য পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। এতে হাসপাতালের সামনে একটি অটোরিকশার চলাচল সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী বিজিবির সদস্যদের দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
তিনি বলেন, আটক জাহিদুল্লাহকে জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা ও আচরণে সন্দেহজনক মনে হয় বিজিবির। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেটে ভিতরে ইয়াবা বহনের সত্যতা স্বীকার করে সে।
বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, আটক ব্যক্তির পেটের ভিতরে ইয়াবা থাকার তথ্যটি নিশ্চিত হতে স্থানীয় একটি প্যাথলজি সেন্টারে শারীরিক পরীক্ষা করা হয়। এতে এক্সরে করে ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে বিশেষ কায়দায় তার পেটের ভিতর থেকে ৪০টি ছোট ছোট পোটলা বের করা হয়। পোটলাগুলো খুলে পাওয়া যায় দুই হাজার ইয়াবা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)