থমথমে ভাঙ্গায় সেনা টহল, থেমে থেমে মিছিল
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের সপ্তম দিনে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গায় কোনো সড়ক অবরোধ কর্মসূচি দেখা যায়নি। তবে বিভিন্ন পয়েন্টে অবস্থান আন্দোলনকারীদের অবস্থান দেখা গেছে। মিছিলও করেছেন তারা।
তাছাড়া শহরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় টহল দিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশ্খৃলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতি দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সোমবার সংঘর্ষের পর গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। লোকজনের আনাগোনা একেবারেই কম। সকাল থেকে বেশ কিছু লোকজন মহাসড়কের কয়েকটি বাসস্ট্যান্ডে অবস্থান করলেও কাউকে সড়ক অবরোধ করতে দেখা যায় নাই। তবে এলাকার পরিবেশ থমথমে ভাব বিরাজ করছে। বিভিন্ন অফিস-আদালতের কর্মচারী ও ব্যবসায়ীদের মাঝে দেখা গেছে চাপা আতঙ্ক। সকাল থেকে যান চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও দুপুর নাগাদ যান চলাচল কিছুটা কমে আসে। বেলা ১২টার দিকে একটি মিছিল করতে দেখা গেছে স্থানীয়দের।
এর আগে, সোমবার বিক্ষোভকারীরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা ও একাধিক সরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাতেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার রাতে ভাঙ্গা থানা পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এবং জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)