পৃথিবীর সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
মালদ্বীপ পুরোপুরি মুসলিম অধ্যুষিত দেশ। দক্ষিণ এশিয়ার দ্বীপপুঞ্জটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। ১১৯২টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট এ দ্বীপদেশ। যার মধ্যে ২০০টি দ্বীপে মানুষ বসবাস করে। মূলত এটি একটি পর্যটন প্রধান দেশ, তবে এর ইসলামিক ঐতিহ্য এবং সংস্কৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
রাজধানী মালে, যা সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ, একই সাথে দেশের প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক, এবং সাংস্কৃতিক কেন্দ্র। মালদ্বীপের মোট আয়তন প্রায় ২৯৮ বর্গকিলোমিটার। যদিও মালদ্বীপের ভূমি ছোট, এর আশেপাশের সমুদ্র অঞ্চল ব্যাপক। মালদ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ তার সাদা বালির সৈকত এবং প্রবাল প্রাচীর যা বিশ্বের সেরা পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত।
এশিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন। সূর্যাস্ত যাওয়ার পর ঢেউয়ের তালে তালে জ্বল জ্বল করতে থাকে দেশটির বালুময় সমুদ্র সৈকত।
ঐতিহাসিক প্রমাণ অনুসারে, মালদ্বীপের ইতিহাস ২৫০০ বছরেরও বেশি পুরনো। মালদ্বীপের প্রথম বসতি স্থাপনকারীরা সম্ভবত গুজরাটি ছিলো। এরা প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দে শ্রীলঙ্কায় এসে বসতি স্থাপন করে। সেখান থেকে কেউ কেউ মালদ্বীপে চলে যায়। মালদ্বীপের প্রথম বাসিন্দারা ধেবি নামে পরিচিত। তারা ভারতের কালিবঙ্গন থেকে সেখানে যান। মালদ্বীপের প্রথম রাজবংশ, ‘সৌর রাজবংশ’ হিসাবে পরিচিত ছিল। কিন্তু সেই ইতিহাস লিপিবদ্ধ তাম্রলিপিগুলি অনেক আগেই হারিয়ে গিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












