কদম মুবারকে কদম রসূল
, ০৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
জানা যায়, মোঘল শাসক মুহম্মদ শাহ্র শাসনামলে তার নির্দেশে প্রথম মোতোয়াল্লি মুহম্মদ ইয়াসিন খান ১৭১৯ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণকাজ শুরু করেন। ১৭২৩ সালে নির্মাণ শেষ হয়।
তিনি পবিত্র মদিনা শরীফ থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কদম মুবারকের ছাপ সম্বলিত পাথর সংগ্রহ করে এনেছিলেন। সেই থেকে মসজিদটির নাম হয়- কদম মুবারক মসজিদ। নগরের চেরাগী পাহাড়-আন্দরকিল্লা সড়কে মসজিদটির অবস্থান।
স্থানীয় মুসল্লিরা জানান, মসজিদের মূল কক্ষে পাথরখ-ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ডান কদম মুবারকের ছাপ এবং আরেকটি পাথরখ-ে গাউসুল আ’যম, হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার কদম মুবারকের ছাপ সংরক্ষণ করে রাখা হয়েছে।
লম্বাকৃতির তিনটি গম্বুজবিশিষ্ট এই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৩ মিটার এবং ৭.৪২ মিটার। এর সঙ্গে উত্তর ও দক্ষিণ দিকে থাকা বাড়তি পার্শ্বকক্ষ দুটি নিয়ে দৈর্ঘ্য ২৩.১৬ মিটার। চারকোণে রয়েছে তিন স্তরবিশিষ্ট অষ্টভুজ মিনার। এছাড়াও সামনের দিকে বড় দরজার ওপর আরো দুটি সরু মিনার রয়েছে। সব মিলিয়ে মোট ৫টি দরজা আছে। তিনটি দরজা সম্মুখভাগের দেওয়ালে ও একটি করে দরজা পার্শ্বকক্ষের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পার্শ্বকক্ষগুলোরও নিজস্ব প্রবেশপথ এবং জানালা রয়েছে।
পশ্চিম দেওয়ালের মাঝখানে কেন্দ্রীয় মিহরাব। যার আশপাশ সজ্জিত মোঘল স্থাপত্যের আরবী ক্যালিওগ্রাফি, লতাগুল্মের নকশা, মোজাইক নকশা ও জ্যামিতিক চিত্রে। মসজিদের পাশে মাদরাসা ও কবরস্থান। রয়েছে কদম মুবারক স্কুল ও ইসলামাবাদী স্মৃতি মিলনায়তন।
আগে ৫ সারিতে দাঁড়িয়ে মাত্র ১০০ জন মুসল্লি একসঙ্গে নামায আদায় করতে পারতেন। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকার ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে প্রথম দফা মসজিদটি সম্প্রসারণ করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার পর শিল্পপতি মরহুম সফদর আলী দ্বিতীয় দফা মসজিদটি সম্প্রসারণ করেন। এলাকার ব্যবসায়ী মরহুম হাজী জালাল আহমদ, মরহুম সফদর আলীর ভাই করম আলী এবং এলাকাবাসীদের উদ্যোগে তৃতীয় দফা মসজিদ সম্প্রসারণ করা হয়। তৎকালীন চট্টগ্রাম পৌরসভার কমিশনার মরহুম মোহাম্মদ শরীফ জানাজা পড়ার সুবিধার্থে মসজিদের সামনে খোলা প্রাঙ্গণে কংক্রিটের ছাদ নির্মাণ করে দেন। ২০১৭ সালে ৬৭ লাখ টাকা ব্যয়ে কদম মুবারক শাহী জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন হয়। মসজিদ সম্প্রসারণ করার পর বর্তমানে একসাথে ১ হাজার মুসল্লি নামায আদায় করতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












