মালদ্বীপে যেভাবে দ্বীন ইসলাম পৌঁছেছে, নাগরিকত্ব দেয়া হয় মুসলিমদেরই
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ঐতিহাসিক দলিল-দস্তাবেজ অনুযায়ী, মালদ্বীপে সম্মানিত দ্বীন ইসলাম ভিন্নভাবে পৌঁছায়। মরোক্কোর এক পরিব্রাজক ও সোমালিয়ান এক নাবিকের কথা রয়েছে ইতিহাসে। সেটি বিশ্ববিখ্যাত মুসলিম পরিব্রাজক ইবনে বতুতার দেওয়া তথ্য-উপাত্তে জানা যায়।
মুসলিম ইতিহাসবেত্তা ও পরিব্রাজক ইবনে বতুতা ১১৮৩ খ্রিষ্টাব্দে মালদ্বীপ ভ্রমণ করেছিলেন। তার আগমনের আগে দ্বাদশ শতক থেকেই মালদ্বীপে মুসলিম শাসন চলমান ছিল। জানা গেছে, ১১৫৩-১৯৫৩ অবধি (৮০০ বছর) ৯২ জন সুলতান নিরবচ্ছিন্নভাবে দ্বীপরাষ্ট্রটি শাসন করেন।
মালদ্বীপে সম্মানিত ইসলামই প্রধান দ্বীন। এই দ্বীপে প্রায় ৪০০০টিরও বেশি মসজিদ আছে। সবচেয়ে বড় এবং বিখ্যাত মসজিদ হলো ‘ইসলামিক সেন্টার মসজিদ’, যা মালেতে অবস্থিত। এর আরেকটি নাম ‘গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ’। এটি শুধু মালদ্বীপ নয়, গোটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। এখানে জুমার নামাযে একসাথে ৫০০০ জন মুসল্লি নামায আদায় করতে পারে।
মালদ্বীপে অসংখ্য মাদরাসা রয়েছে যেখানে শিশুদের পবিত্র কুরআন শরীফ এবং দ্বীনি মাসয়ালা-মাসায়িল শিক্ষা দেয়া হয়। ইসলামিক সেন্টার ছাড়াও এখানে ইসলামিক শিক্ষা ও গবেষণার বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যার মাধ্যমে ছাত্ররা উচ্চতর ইসলামিক শিক্ষার সুযোগ পায়। দেশের শিক্ষাব্যবস্থা পুরোপুরি ইসলামিক সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
বর্তমানে সম্মানিত ইসলাম মালদ্বীপের রাষ্ট্রীয় দ্বীন। এ দেশে কোনও অমুসলিম নাগরিক হতে পারে না।
মালদ্বীপের সংবিধান মোতাবেক দেশটির নাগরিক হতে হলে মুসলমান হওয়া আবশ্যক। ফলে অমুসলিম কোনো নাগরিক সেখানে পাওয়া যায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












