পৃথিবীর ঘূর্ণায়মান গ্রাম, অবিরাম ঘড়ির কাটার মতো ঘুরছে!
রহস্যে ঘেরা এই গ্রামের নাম ভ্রাবেল। ইউরোপ মহাদেশের মধ্যভাগে অবস্থিত স্লোভাকিয়ায় দেশের ছোট্ট শহর ভ্রাবেল। তার সঙ্গে জড়িয়ে আছে সুদূর অতীত যুগের এক রহস্য।
প্রত্নতত্ত্ববিদদের মতে, গ্রামটি গড়ে উঠেছিল প্রায় পাঁচ হাজার বছর আগে। সেই যুগের মানুষের প্রাথমিক বাসস্থান ছিল নদীর ধার, বনজঙ্গল কিংবা পাহাড়ের গুহা। কিন্তু স্লোভাকিয়ার এই গ্রামটির একটি বিশেষত্ব রয়েছে। প্রাচীন এই গ্রামটি দেখে প্রত্নতত্ত্ববিদেরাও বিস্মিত হয়েছিলো। কারণ গ্রামটি ‘ঘূর্ণায়মান’। খালি চোখে দেখলে মনে হবে গ্রামের আকৃতি, ঘরবাড়িগুলি ঘড়ির কাটার মতো ঘুরছে। সরে যাচ্ছে আগের অবস্থান থেকে অন্য অবস্থানে।
দীর্ঘদিন গবেষণার পর গবেষকেরা লক্ষ্য করেন, গ্রামের বাড়িগুলির মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি বাড়িই একটু করে বাঁ দিকে ঘেঁষা। প্রতিটি বাড়ির গড়নও একরকম। নতুনত্ব নেই। প্রথম বাড়ির পর দ্বিতীয় যে বাড়ি তৈরি করা হয়েছে সেটি আগেরটার সঙ্গে সমান্তরাল নয় একটু বাঁ দিক ঘেঁষে তৈরি করা প্রতিটি বাড়িই এভাবে বাঁ দিক ঘেষে বাঁকিয়ে নির্মাণ করা। গবেষণায় আরো উঠে আসে যে বাড়িগুলো একসঙ্গে তৈরি করা হয়নি। প্রতিটি বাড়ির নির্মাণের মাঝে ছিল আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের ব্যবধান। গোটা গ্রামটি গড়ে উঠতে প্রায় ৩০০ বছর সময় লেগেছিল বলে মনে করেন গবেষকরা। প্রতিটি বাড়িই এমন বাঁ দিক ঘেঁষে তৈরির কারণেই গ্রামটিকে দূর থেকে দেখলে তা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ‘ঘূর্ণায়মান’ বলে মনে হয়।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।