পৃথিবীতে পানি কোথা থেকে এসেছে, যা বললো বিজ্ঞানীরা
পৃথিবীতে পানি কোথা থেকে এসেছে? বছরের পর বছর ধরে এই নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। তার থেকেও বড় কথা হল পৃথিবীপৃষ্ঠের ৭১ শতাংশ পানি দ্বারা আচ্ছাদিত হওয়ার পরেও তারই উৎস আজও বিজ্ঞানীদের কাছে বড় রহস্যের ব্যাপার।
গত কয়েক বছরের গবেষণায় পানির উৎস সম্পর্কে দুটো দিক উঠে এসেছে। বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী হয় গ্রহাণু থেকে পৃথিবীতে পানি এসেছে, আর নয়তো পৃথিবীই তার প্রয়োজনীয় পানির সৃষ্টি করেছে। এবার পৃথিবীতে পানির উৎস সম্পর্কিত একটি নতুন দিক আলোকপাত করেছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা।
ওই গবেষণায় দাবি করা হয়, পৃথিবী প্রাথমিক ভাবে শুষ্ক এবং পাথুরে পদার্থ থেকে তৈরি হয়েছিল। তাই যদি হয়, অর্থাৎ শুষ্কই যদি হয়, তাহলে তাতে পানি নিশ্চয়ই ছিল না প্রাথমিক পর্যায়ে। ঠিক তাই। বিজ্ঞানীরা বলছে, আমাদের গ্রহে পানি এসেছে পরে।
গবেষকদের মতে, পৃথিবীর গঠনের শেষের দিকের ১৫ শতাংশে এটি যথেষ্ট পানি এবং জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় পদার্থগুলিকে অন্তর্ভুক্ত করেছিল। কীভাবে পৃথিবী গঠিত হয়েছিল বিজ্ঞানীরা এখনও তা বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন এই প্রক্রিয়াটি অধ্যয়ন করার সবথেকে ভাল উপায় হল পৃথিবীর অভ্যন্তরে গরম ম্যাগমার অনুসন্ধান করা। কিন্তু তা কি আদৌ সম্ভব? আমরা তো সরাসরি পৃথিবীর গভীরতায় পৌঁছতেই পারি না, ম্যাগমাই লাভা আকারে পৃথিবীপৃষ্ঠে বেরিয়ে আসে।
বিজ্ঞানীরা ব্যাখ্যা করে বলছে, ম্যাগমা পৃথিবীর বিভিন্ন গভীরতায় উৎপন্ন হয়। যে আবরণ থেকে ম্যাগমা লাভা রূপে নির্গত হয়, সেই উপরের আবরণটিই শুরু হয় ১৫ কিলোমিটার গভীরতায় এবং তার প্রায় ৬৮০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। এদিকে নিচের ম্যান্টেলটি ৬৮০ কিমি থেকে ২৯০০ কিমি পর্যন্ত মূল ম্যান্টেল পর্যন্ত বিস্তৃত।
বিভিন্ন গভীরতায় গিয়ে ম্যাগমা অধ্যয়ন করে বিজ্ঞানীরা পৃথিবীর স্তর এবং গঠন ও প্রত্যেকটি স্তরে উপস্থিত রাসায়নিকগুলি সম্পর্কে জানতে পারে। এই গবেষণার পরই তারা জানিয়েছে, পৃথিবী একবারে গঠিত হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে তা বিভিন্ন পদার্থের মিশ্রণে বিকশিত হয়েছে। এর অর্থ হল, পৃথিবীর গঠন সম্পর্কে তথ্য দিতে পারে নিচের ম্যান্টেল এবং উপরের ম্যান্টেল।
সাম্প্রতিকতম এই গবেষণায় বিজ্ঞানীরা পৃথিবীর গভীরতায় পানিসহ অন্যান্য উদ্বায়ী রাসায়নিকের যথেষ্ট অভাব শনাক্ত করেছে। সেই কারণেই গবেষকরা দাবি করে, আমাদের গ্রহটি যখন শক্ত পাথরে পরিণত হয়েছিল, তখন তা সম্পূর্ণ শুষ্ক ছিল। এখন তাদের আশা যে, এ প্রক্রিয়ার মাধ্যমেই তারা পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য পাথুরে গ্রহের গঠন শনাক্ত করতে পারবেন। তারা বলছে, ‘মহাকাশ অনুসন্ধান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সম্ভবত এর মাধ্যমেই পৃথিবীর পানিসহ সমস্ত জীবের সন্ধান পাওয়া যেতে পারে।’
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।