পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ
নিজস্ব প্রতিবেদক:
পূবালী ব্যাংক মতিঝিল শাখায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে লকারটি জব্দ করা হয়েছে।
সিআইসি’র মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দু’টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।