কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক:
কাতারে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি আমরা গভীর সংহতি প্রকাশ করছি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট করেন।
আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে পোস্টে তিনি লেখেন, অবিলম্বে সামরিক হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক নীতিমালা ও আদর্শের লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
কাতারে ইসরায়েলের বিমান হামলার একটি ছবি যুক্ত করে ওই পোস্টে তারেক রহমান আরও লেখেন, আমরা অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা, জিম্মিদের মুক্তি এবং মানবতার পক্ষে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।