পুলিশের সন্ত্রাসীবিরোধী ইউনিট থাকছে না
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে গঠিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) থাকছে না। এই দুই ইউনিটকে একীভূত করে নতুন একটি ইউনিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন এই ইউনিটের নাম ঠিক করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)। এর প্রধান হবেন একজন অতিরিক্ত আইজিপি। পুলিশ সদর দপ্তর এ বিষয়ে শিগগির নির্দেশনা দেবে।
পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সিটিটিসি ও এটিইউ গঠন করা হয়েছিলো। সে সময় সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনের নামে বিভিন্ন বিতর্কিত কার্যক্রম চালানো হয়। সিটিটিসি ও এটিইউর কার্যক্রমও প্রশ্নবিদ্ধ হয়। এ দুটি ইউনিটের বিরুদ্ধে অনেককে গোপন বন্দিশালায় আটক রাখারও অভিযোগ আছে। এসব কারণে বর্তমান সরকার এ দুটি ইউনিটকে একীভূত করে নতুন একটি ইউনিট করার উদ্যোগ নিয়েছে। পুলিশ সদর দপ্তর নতুন ইউনিটের জন্য সব কার্যক্রম সম্পন্ন করেছে।
সূত্র আরও জানায়, সিটিটিসি ও এটিইউ একীভূত করে এই দুটি ইউনিটের জনবলও একীভূত করা হবে। দুই ইউনিটের অর্গানোগ্রাম একীভূত করে নতুন অর্গানোগ্রাম ইতিমধ্যে তৈরি করা হয়েছে। ইউনিটে নতুন কোনো পদ সৃষ্টি করা হবে না। বর্তমান এটিইউর অতিরিক্ত আইজিপি প্রস্তাবিত নতুন ইউনিটের প্রধান হবেন। সিটিটিসির প্রধানও নতুন ইউনিটে অন্তর্ভুক্ত হবেন।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, সিটিটিসি ও এটিইউ একীভূত করার একটি আলোচনা বিভিন্ন সময় এসেছে। এ দুটি ইউনিটের কাজের ধরন একই, তাই কখনো কখনো কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, সিটিটিসিকে এটিইউর অধীনে আনা যায়। সেটা আলোচনায় আছে।
পুলিশের সূত্র জানায়, বর্তমান সরকার মনে করছে, সিটিসিটি ও এটিইউ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসবাদ দমনের নামে অনেক বিতর্কিত কর্মকা- করেছে। ইউনিট দুটির অনেক দুর্নাম রয়েছে। তাই এই দুটি ইউনিট একীভূত করে নতুন ইউনিট করা হচ্ছে। সন্ত্রাসবাদ, উগ্রবাদ শব্দসংশ্লিষ্ট নামের কোনো ইউনিট পুলিশে থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)