পুলিশের আরও ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো
পুলিশের উচ্চপর্যায়ের আরও তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তারা হলো- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মাহাবুবর রহমান এবং পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) জয়দেব কুমার ভদ্র।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মোহাম্মদ আলী মিয়া, মাহাবুবর রহমান ও জয়দেব কুমার ভদ্রকে অবসর দেওয়া হলো।
উল্লেখ্য, ১৩ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।