ভারত বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশ বন্যা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
, ১৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর শাহজাদপুরে কনফিডেন্স সেন্টারের সামনে থেকে এক কর্মসূচীতে আন্দোলনকারীদের হাতে ভারতবিরোধী স্লোগান সম্বলিত নানা প্লে-কার্ড দেখা যায়। সেগুলোতে লেখা রয়েছে- রক্ত দিয়া বানাইছি ঘর দিল্লি দেখায় পানির ডর; ভারতীয় আগ্রাসন রুখে দাও; ফেনী-কুমিল্লা ডুবল কেন, ভারত তুই জবাব দে প্রভৃতি।
বিক্ষোভে দলটির নেতারা বলেন, ভারত রাজনৈতিক প্রতিহিংসায় সীমান্তবর্তী নদীগুলোর বাঁধ খুলে দিয়েছে। এতে বাংলাদেশের ২০টি জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। প্রায় ১ কোটি মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন ভারতীয় হাইকমিশন যাব। সেখানে জানতে চাইব, ভারতের প্রধানমন্ত্রী কেন আগাম না জানিয়ে বাঁধ খুলে দিয়েছে।
এদিকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় এ কর্মসূচি পালন করে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশ ডুবলো কেন-খুনি মোদি জবাব দে, আমার ভাই মরলো কেন-খুনি মোদি জবাব চাই, বাংলাদেশে বন্যা কেন-খুনি মোদি জবাব চাই, এমন স্লোগানে উত্তাল হয়ে উঠে।
শিক্ষার্থীরা জানান, ভারতের মধ্য দিয়ে ৫৪টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশের কোনো অনুমতির তোয়াক্কা না করেই ভারত এসব নদীতে এক বা একাধিক বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেয়। আবার বর্ষা মৌসুমে একবারে এসব বাঁধ খুলে বাংলাদেশকে ডুবিয়ে মারে। ভারতের ত্রিপুরাতে অতি বৃষ্টি হওয়ার অজুহাতে বাংলাদেশকে কোনোরূপ তথ্য ও পূর্ব সর্তকতা ছাড়াই অকস্মাৎ বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুব উন্নয়নের পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ দাবি ৩ লাখ চাকরিপ্রার্থীর
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুয়েট গবেষকদের প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশ্বাস
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাত্র ১১ মাসে হাফেজ হলেন ৮ বছরের মুগ্ধ!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












