পুরনো বইয়ের পাতা হলদেটে হয়ে যায় কেন?
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
পুরনো বইয়ের দোকানে গেলে অনেক হলদেটে বা লালচে পাতার বই দেখা যায়। ওসবের আদতে অনেক বয়স। পুরনো বই বা পত্রিকার কাগজ অনেক দিন রেখে দিলে সাদা রঙ ধীরে ধীরে লালচে বা হলদেটে হয়ে যায়।
কাগজের হলদেটে হওয়ার রহস্য খুঁজতে গেলে প্রথমে জানতে হবে, কাগজ আসে কোথা থেকে। কাগজ কি দিয়ে তৈরি। কাগজ বানানো হয় কাঠ থেকে। কাঠ একদম গুঁড়া করে পানি মিশিয়ে নরম ম- তৈরি করা হয় প্রথমে। তারপর সেই ম-কে চাপ দিয়ে পাতলা করে শুকিয়ে নিলেই তৈরি হয় কাগজ।
কাঠের মধ্যে থাকে লিগনিন নামের এক ধরনের পদার্থ। এই পদার্থ কাগজকে মজবুত করে। গাছের ভেতরে এটা আঠার মতো কাজ করে। কিন্তু এর একটা দোষও আছে। যখন কাগজ আলো, বাতাস আর সূর্যের তাপে অনেক দিন থাকে, তখন লিগনিন ভেঙে যায়।
ভাঙতে ভাঙতে সেটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটায়। ফলে কাগজের রঙ আর সাদা থাকে না। তবে কাগজ থেকে যদি সম্পূর্ণ লিগনিন বের করে ফেলা হয়, তাহলে কিন্তু কাগজ সাদাই থাকবে। কিন্তু এই কাজ করতে খরচ হয় অনেক। তাই অনেক কাগজের লিগনিন বের করা হয় না।
আরেকটা ব্যাপার হলো, বাতাসে থাকা অক্সিজেনও কাগজের সঙ্গে বিক্রিয়া করে। আলো আর অক্সিজেন মিলে কাগজের রঙ বদলে দেয়। এই প্রক্রিয়াকে বলে অক্সিডেশন।
খেয়াল করলে দেখবেন, আপেল কেটে রাখলে কিছু সময় পর কালচে বা বাদামি হয়ে যায়। এমনটা হয় আদতে কাটা আপেল বাতাসের সংস্পর্শে এলে। কাগজের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে।
সংবাদপত্র বা বইয়ের সস্তা কাগজে লিগনিনের পরিমাণ বেশি থাকে। তাই সেসব অনেক দ্রুত হলদেটে হয়ে যায়। কিন্তু বইয়ের ভালো মানের কাগজে লিগনিন খুব কম থাকে। তাই সেসবের রঙ অনেক বছর একই রকম থাকে বা তেমন বদলায় না।
কাগজ হলদেটে হওয়ার পেছনে আর্দ্রতারও ভূমিকা আছে। কোনো বই যদি রোদে পড়ে থাকে, তাহলে কাগজ আরও দ্রুত হলদেটে হয়ে যায়। আবার খুব আর্দ্র বা স্যাঁতসেঁতে জায়গায় রাখলেও কাগজে ছত্রাক জন্মে। ফলে রঙ আর গন্ধ দুটোই বদলে যায়।
তাই যেসব বই বা পত্রিকা খুব প্রিয়, সেগুলো ঠান্ডা, শুকনা আর ছায়াঘেরা জায়গায় রাখা ভালো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












