মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের, গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
মধ্যপ্রাচ্য ও এর বাইরে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হামলা চালানোর প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে’ ইরান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর হাতে আসা গত ২৩ অক্টোবরের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো একটি মেমোতে এ তথ্য জানানো হয়েছে।
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মার্কিন কর্মকর্তাদের মতে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন দূতাবাস থেকে কর্মী কমানোর সিদ্ধান্তের পেছনে এই গোয়েন্দা প্রতিবেদনটি অন্যতম বড় কারণ। এ ছাড়া তাদের আশঙ্কা, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বাইরেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে তাদের হামলার পরিধি বাড়াতে পারে।
শুক্রবার ফ্লোরিডার এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট্ট অপারেশন এপিক ফিউরি (ইরানে সামরিক অভিযানের মার্কিন নাম) চালাতে পারি, অথবা (ইরানিরা) কোনও চুক্তিতে রাজি হবে। তারা যদি বুদ্ধিমান হয়, তবে বলবে—এসো এবার কাজের কথায় আসি। তবে আমার মনে হয় তারা তা করবে না, কারণ হয়তো তাদের সেই বুদ্ধিমত্তা নেই।’
এক্সিওসের হাতে আসা এক পাতার আনক্লাসিফাইড ওই মেমোতে পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে সতর্ক করে জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) জে ক্লেটন বলেছেন, মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার যে পরিকল্পনা করছে ইরান, সেই বিষয়ে দ্রুত দূতাবাসগুলোর কর্মীদের অবহিত করা উচিত।
মেমোটিতে নির্দিষ্ট কোনও লক্ষ্যবস্তু, মধ্যপ্রাচ্যের বাইরের কোনও দেশ বা পরিকল্পনার প্রকৃতি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এতে বলা হয়েছে, এর পেছনের গোয়েন্দা তথ্য ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করা হয়েছে।
ঝুঁকিতে থাকা কর্মীদের সঙ্গে যাতে আরও ব্যাপকভাবে তথ্য শেয়ার করতে পারেন, সেজন্য সংবেদনশীল ওই গোয়েন্দা তথ্যের গোপনীয়তা যতটা সম্ভব কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন ক্লেটন।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের রাজধানী রিয়াদস্থ মার্কিন দূতাবাস এবং জেদ্দা ও দাহরানের কনস্যুলেট থেকে পরিবারের সদস্য ও কর্মীদের একটি বড় অংশকে চলে যাওয়ার নির্দেশ দেয় পররাষ্ট্র দপ্তর।
একজন মার্কিন কর্মকর্তা জানান, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার ও জর্ডানের দূতাবাসেও মার্কিন কূটনৈতিক ও কর্মী কমানোর নির্দেশ দেয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘হুতিদের হামলা এবং ইরানের সন্ত্রাসী চক্রান্তের হুমকির মুখে আমরা আমাদের উপস্থিতি কমিয়ে শুধু জরুরি কর্মীদের রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসৎ পুলিশে সর্বনাশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












