সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

পুঁজির অভাবে উপায়হীন খামারিরা যাচ্ছেন কন্ট্রাক্ট ফার্মিং-এ

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ১১:১২
পুঁজির অভাবে উপায়হীন খামারিরা যাচ্ছেন কন্ট্রাক্ট ফার্মিং-এ
নিজস্ব প্রতিবেদক:
পোল্ট্রি খাতে ‘কনট্রাক্ট ফার্মিং’ নামে চুক্তিভিত্তিক একটি ব্যবস্থা গড়ে উঠছে যেখানে খামারিদের বাচ্চা, খাবার ও ওষুধ সরবরাহ করে বড় করপোরেট প্রতিষ্ঠান। মুরগির বাচ্চা বড় করার পর বাজারের দরে সেগুলো নিয়ে যায় কোম্পানিগুলো। কোম্পানি যে দর দেয়, বাজারদর নির্ধারণেও তার প্রভাব দেখা যায়।
এ ক্ষেত্রে খামারির খরচ হল শেড তৈরির ব্যয়, পানি, বিদ্যুৎ আর শ্রমিকের খরচ বা নিজের পরিশ্রম। কিন্তু এই ব্যয় হিসাবে না ধরেই কোম্পানি উৎপাদন খরচ ঠিক করে তা ভাগাভাগি করে।
বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে দেড় লাখের মতো মুরগির খামার থাকার তথ্য বিভিন্ন পরিসংখ্যানে পাওয়া যায়। আর এখাতে কোম্পানি রয়েছে আড়াই ডজনের মতো।
কী পরিমাণ খামারের সঙ্গে চুক্তি আছে, তা বলতে চায় না কোনো কোম্পানি। নানা জটিলতায় অনেক খামার বন্ধ হয়ে গেলেও চুক্তিভিত্তিক খামারগুলো চালু আছে কি না, তা নিয়েও কিছু বলছে না কোম্পানিগুলো।
পাঁচ বছর আগে কিছু কোম্পানি এইভাবে ব্যবসা শুরু করেছিল জানিয়ে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার ধারণা দেন, ৫ হাজার খামার বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিতে রয়েছে। বন্ধ হয়েছে কতটি প্রশ্নে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও বলেন, “এসব ফার্ম কিন্তু কখনও বন্ধ থাকে না, বন্ধ হয় সাধারণ খামারিরটি,”
খামারির জন্য এই ব্যবস্থাটা উপকারী নাকি তাদের জন্য চাপ তৈরি করছে, এই প্রশ্নে খামারি আর কোম্পানির কর্মীদের কাছে পাওয়া গেছে বিপরীত বক্তব্য।
ঝিনাইদহের খামারি মাহমুদুল হাসান আকাশ বলেন, “যখন ফিড-বাচ্চা-ওষুধের দাম বেড়ে যায়, তখন কোম্পানি এসে বলে, আপনারা আমাদের বাচ্চা পেলে দেন, মুরগি উঠিয়ে নেয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমরা কেজিপ্রতি ১২ বা ১৪ শতাংশ টাকা আপনাদের দিব’। ফিডের দাম বেশি বলে খামারি তখন তাদের সঙ্গে চুক্তিতে যায়।”
এভাবে মুরগি তুলে লাভ না কি নিজে নিজে করলে বেশি মুনাফা- এমন প্রশ্নে রংপুরের এক খামারি বললেন, চুক্তিতে যাওয়ার পর লোকসান গুনে তিনি খামারই বন্ধ করে দিয়েছেন।
সঙ্গে কথা বলার সময় নিজের এক স্বজনের কথা ভেবে নাম প্রকাশ না করার অনুরোধ রাখেন তিনি। কারণ সেই স্বজনের শেডে এখনও একটি কোম্পানির মুরগি রয়েছে।
সেই খামারি বলেন, “কাজী ফার্মসের অফিসারের সঙ্গে পরামর্শ করে আমি আমার খামারে মুরগি উঠাই। তারাই আমার জায়গা দেখে যায়, রাস্তা দেখে যায়। প্রথম দফায় লাভ দেয় ৪০ হাজার টাকা। পরের দফায় ২৮ হাজার, পরের দফায় দেয় ২২ হাজার। এভাবে দিন দিন লাভ কমতেই থাকে।
“জিজ্ঞেস করি- লাভ কেন কম দেন? তারা আমাকে খাবারের দাম বাড়ার ইস্যু দেখায়। এখন খাবার আর বাচ্চা সবই তো তাদের। লসটা শুধু আমার ঘাড়ে দিয়ে যাচ্ছে। একদিন আমার খামার থেকে মুরগি নিয়ে যাওয়া সময় রাস্তায় গাড়ি দুর্ঘটনায় পড়ল, বেশিরভাগ মুরগি মারা গেল। আমি আর কিছুই পাইনি। খামার বন্ধ, একেবারেই সব হারানোর অবস্থা।”
কন্ট্রাক্ট ফার্মিং কী?- এই ব্যবস্থায় বড় কোম্পানি খাবার ও বাচ্চা সরবরাহ করে, ক্ষেত্র বিশেষে ওষুধও দেয়। সেই মুরগি বড় হলে কোম্পানির কাছেই বিক্রি করতে হয় খামারিকে। তাতে লাভের অংশ কোম্পানির পকেটে যায়, খামারি পান ‘গ্রোয়িং চার্জ’, অর্থাৎ বাচ্চা বড় করা বাবদ মজুরি। কাজী ফার্মসের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আবু কাওসার মুহম্মদ সালেহ বলেন, “ধরুন খামারির একটা শেড আছে, আমরা বাচ্চা দেব, খাদ্য দিব, ওষুধ দেব। খামারি মুরগিগুলো বড় করবেন। এরপর বাচ্চা বড় হলে আমরা মুরগিগুলো একটা নির্দিষ্ট দামে নিয়ে নেব। বাচ্চা বড় করার বিনিময়ে তারা কেজি প্রতি একটা গ্রোয়িং চার্জ পাবেন। আপনি এক হাজার মুরগি পাললে- সেখানে একটা নিয়মের ভিত্তিতে কেজি প্রতি একটা গ্রোয়িং চার্জ পেয়ে যাবেন।”
কেন চুক্তিতে যাচ্ছেন খামারি?
টাঙ্গাইলের কালিহাতীর আলাউদ্দিন আল আজাদ বলেন, মনে করেন খামারির শেড আছে, কিন্তু মূলধন নাই। তিনি হয়ত ডিলারের কাছ থেকে বাকি নিয়ে দেনায় পড়ে গেছেন। তখন নিজেকে রক্ষা করতে চুক্তিতে যান। কোম্পানির কাছ থেকে বাচ্চা-ফিড নিয়ে শেডে তোলেন। ‘বসে থাকার চেয়ে বেগার খাটা ভালো’- এমন চিন্তা করে চুক্তিতে যান।”
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি ইকোনমি অ্যান্ড রুর‌্যাল সোশিওলোজি অনুষদের ডিন খন্দকার মুহম্মদ মোস্তাফিজুর রহমান মনে করেন, এই ব্যবস্থাটি খামারিদের জন্য ভালো হয়নি। তিনি বলেন, “খামারিরা যে বলছেন তারা জিম্মি হচ্ছেন, এটি তারা ঠিকঠাকই বুঝতে পেরেছেন।
“যে মার্জিনাল প্রাইস পাচ্ছেন, তাতে খামারি লাভ পাচ্ছেন না, লাভবান হচ্ছে বড় কোম্পানি। এভাবে অর্থনীতি ঠিক থাকে না। যারা আসল উৎপাদক, তাদের হাতে আর ক্ষমতা থাকছে না। বাজারও কোম্পানির হাতেই। খামারি শুধু উৎপাদন করে যাচ্ছেন।”
খন্দকার মুস্তাফিজ বলেন, “এখানে বড় কোম্পানি সর্বোচ্চ ২৮ টি। বাচ্চা-ফিড থেকে মুরগি, সবই যদি তাদের হাতে চলে যায়, তাহলে অর্থনীতি তার যে নিয়মে চলার কথা সেভাবে আর চলবে না। এটি পোল্ট্রি খাতের উন্নয়নের জন্য ভালো না। খামারির অর্থনৈতিক অবস্থা বদলাবে, সেই সম্ভাবনা আর রইল না।”
কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল বলেন, “যদি খামারির পুঁজি না থাকে, বিনিয়োগ ছাড়া তিনি শ্রমের বিনিময়ে মুনাফা বা মজুরি পাবেন, তাহলে এটি সহায়ক হতে পারে।
“কোম্পানি যদি আগে থেকেই বাজারমূল্য বেঁধে দেয় যে, তোমার থেকে আমি ১০০ টাকা কেজিতে নেব, কিন্তু নেওয়ার সময় যদি দেখা যায় মার্কেটে ১২০ টাকা চলছে, তখন খামারি ক্ষতিগ্রস্ত হবে। বাজারে নিলে তিনি আরও লাভবান হতেন। এজন্য চুক্তিবদ্ধ হলে দামটা নিশ্চিত করতে হবে।”
কোম্পানির ভাষ্য:
চুক্তিভিত্তিক এই ব্যবস্থার বিষয়ে কথা বলতে কাজী ফার্মসের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আবু কাওসার মুহম্মদ সালেহ বলেন, “আমরা প্রথমে গ্রোয়িং চার্জ বেশি দিই, পরে কম দিই- এমন অভিযোগ ভিত্তিহীন।”
তিনি দাবি করেন, উভয় পক্ষের লাভালাভের হিসাব কষেই চুক্তি হয়ে থাকে।
“ব্যবসার নিয়মকানুন থাকে। প্রত্যেকের একটা উইন-উইন সিচুয়েশন থাকতে হবে। কোম্পানি লস করলেও ব্যবসা হবে না, খামারি করলেও হবে না।”
তিনি বলেন, “লাভ না থাকলে কেন তারা বাচ্চা নেবে? আমরা তো কাউকে জোর করি না। লাভ হয় বলেই খামারিরা বাচ্চা নিচ্ছে, ফিড নিচ্ছে। কম সে পেতে পারে যদি মুরগির ওজন ভালো না আসে।
“এখানে তাদের (খামারি) লসের বা জিম্মি হওয়ার কিছু নেই। তারা গ্রোয়িং চার্জ পায়। কোনো খামারি লোকসানে পড়েছে- এমন অভিযোগ করার কথা না। লোকসান হলে কোম্পানির হবে। খামারি তো কিছু কিনছেন না। কোম্পানির লাভ-লস যাই হোক, তিনি কেজিপ্রতি গ্রোয়িং চার্জ পেয়ে যাবেন।”
খরচ বেড়ে যাওয়ার বিষয়ে আবু কাওসার বলেন, “কাঁচামালের দাম বাড়ায় ফিডের দাম বেড়েছে। আর বারবার লস খেয়ে অনেক হ্যাচারি মালিক বাচ্চার উৎপাদন কমিয়ে দিয়েছে, যে কারণে বাচ্চার দাম বাড়ছে।”
বাচ্চা ও খাবারের দাম বেড়ে যাওয়ার বিষয়ে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “বাচ্চা যখন ১০ টাকার নিচে ছিল, ফিডের দাম কম ছিল- তখন তারা কথা বলেনি, কেউ বলেনি। লস দিয়েছি আমরা। এখন তেলের দাম, বিদ্যুতের দাম- সব বেড়ে গেছে, দাম না বাড়িয়ে কী করব? বাড়ানোর পরও তো আমরা লসে আছি, কেউ স্বস্তিতে নেই।
“দেশে ২০০টি নিবন্ধিত ফিড মিল আছে, এখন কয়টা ফিড মিল চালু? ব্যবসায় লাভ হলে তো সব কোম্পানি খোলা থাকত। মাত্র ৬০-৭০টা ফিড মিল চালু আছে।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে