বাখমুত দখল নিয়ে রাশিয়া-ইউক্রেনের যোদ্ধারা মরিয়া
ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহরটিতে রাশিয়ার সৈন্যরা ঘেরাও করার চেষ্টা করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছে, বাখমুতের চারদিকের এলাকার নিরাপত্তায় নিয়োজিত আমাদের সেনারা প্রকৃতপক্ষে বীর। তারা অসীম সাহসিকতার সাথে শহরটি রক্ষা করে চলেছে। গত বছরের শেষদিকে হাজার হাজার রিজার্ভ সেনা তলব করে মস্কো। মাধ্যমে রাশিয়া উপকৃত হচ্ছে। তারা এ সেনা শক্তি কাজে লাগিয়ে পূর্ব অনেক রণাঙ্গনে হামলা জোরদার করেছে।
পশ্চিমা দেশগুলো জানায়, রাশিয়ার কয়েকটি হামলা ব্যর্থ হয়েছে। কিন্তু তাদের সেনারা এটি স্পষ্ট করেছে যে, বাখমুতের উত্তর ও দক্ষিণে তাদের অভিযানে অগ্রগতি হয়েছে যদিও তার গতি বেশ ধীর। তারা ইউক্রেনের সেনাদেরকে বিধ্বস্ত শহরটির মধ্যে বিচ্ছিন্ন অবস্থার মধ্যে নিক্ষিপ্ত করেছে। এক সময় শহরটিতে ৭৫,০০০ মানুষ বাস করতো।
মস্কোর পক্ষ থেকে বলা হয়, তাদের সেনারা বাখমুতের কাছে ইউক্রেনের একটি অস্ত্রগুদাম ধ্বংস করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তৈরি কয়েকটি রকেট ও ইউক্রেনে কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।