পাহাড়-পর্বত রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে -পরিবেশমন্ত্রী
পাহাড় রক্ষায় বৈশ্বিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখতে হবে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নেপালের কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও নেপালের মতো দেশ নেটজিরো অর্জন করলেও বৈশ্বিক নির্গমনে কোন পার্থক্য হবে না। কারণ জি২০ দেশগুলি বিশ্বব্যাপী নির্গমনের ৮১ শতাংশের জন্য দায়ী। তাই তাদেরকে এ বিষয়ে সচেতন হতে হবে।’
তিনি বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বছরে সাত ট্রিলিয়ন ডলার ভর্তুকি দিতে পারে, কিন্তু জাতীয় অভিযোজন পরিকল্পনাগুলিতে অর্থায়ন করে না।
এই ডাবল স্ট্যান্ডার্ড বন্ধ করতে হবে। আমাদের এখন দ্রুত পদক্ষেপ দরকার, এটা পৃথিবীর সমস্যা। বিশ্ব নেতাদের সদিচ্ছা প্রকাশ করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।