বাংলাদেশের কিছু অপরাধীর হাতে খুন হয়েছেন এমপি আনার -ডিবি প্রধান
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকা-ের ঘটনায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন শেরেবাংলা নগর থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে আসেন মুমতারিন ফেরদৌস ডোরিন। এ সময় তাকে এই পরামর্শ দেন ডিবি প্রধান।
পরে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন।’
হারুন অর রশিদ বলেন, ‘এই ঘটনায় কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের সঙ্গে আমরা কথা বলছি। এই হত্যার মোটিভ কি সেটা জানার চেষ্টা করছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।