পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন কৃষকের চোখে
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বসন্তের ছোঁয়া পেতে কয়েকদিন সময় লাগবে এরই মধ্যে বসন্তের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গাসহ পার্বত্য এলাকার পাহাড়ি জনপদ। সবুজ পাহাড়ের ঢালে ঢালে আমবাগানে থোকায় থোকায় ঝুলে আছে আমের মুকুল। এ দৃশ্য পাহাড়ি কৃষকদের মনেও জাগিয়েছে সম্ভাবনার নতুন স্বপ্ন।
স্থানীয় আমচাষিরা জানান, চলতি মৌসুমের শুরু থেকেই আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকায় পাহাড়ি এলাকার আমবাগানগুলোতে গাছে গাছে থোকায় থোকায় মুকুল দেখা যাচ্ছে। অতিরিক্ত শীত বা অসময়ের বৃষ্টি না হওয়ায় মুকুল আসার পরিবেশ এবার বেশ সহায়ক ছিল বলে জানান তারা। বর্তমানে দিনের তাপমাত্রা ও রাতের আবহাওয়া আমের মুকুলের জন্য উপযোগী থাকায় ঝরে পড়ার হারও তুলনামূলক কম।
কৃষকদের ভাষ্য অনুযায়ী, যদি সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে এবং সময়মতো হালকা বৃষ্টি ও স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে, তাহলে চলতি মৌসুমে আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে করে পাহাড়ি আমচাষিরা ভালো উৎপাদনের পাশাপাশি ন্যায্যমূল্য পাওয়ারও আশাবাদ ব্যক্ত করছেন তারা।
মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকার আমচাষি আবু বকর বলেন, আমি প্রায় দশ বছর ধরে পাহাড়ে আম চাষ করছি। এ বছর গাছে যে পরিমাণ মুকুল এসেছে, তা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন ভালো হবে ইনশাআল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)