আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত এক ‘বাণিজ্য চুক্তি’র আওতায় আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ। পাশাপাশি দেশটি থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ক্রয় তালিকায় বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ যুক্ত হলে মোট লেনদেনের পরিমাণ আরও বাড়বে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বোয়িংয়ের সঙ্গে ১৪টি বিমান কেনার চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, যার সম্ভাব্য মূল্য প্রায় ৩০ হাজার থেকে ৩৫ হাজার কোটি টাকা।
চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষিপণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এসব পণ্যের মধ্যে রয়েছে রাসায়নিক দ্রব্য, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি ও মোটরযান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সরঞ্জাম, জ্বালানি পণ্য, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, গরুর গোশত, পোলট্রি, বাদাম ও বিভিন্ন ফল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে। কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এছাড়া মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারের শর্তে নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশি তৈরি পোশাক ও বস্ত্র শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে।
২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর প্রায় নয় মাসের বেশি সময় ধরে আলোচনা শেষে এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।
চুক্তির আওতায় অশুল্ক বাধা কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গাড়ির নিরাপত্তা মানদ- এবং চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ক্ষেত্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর সনদ স্বীকৃতি দেবে। একই সঙ্গে শুল্ক প্রক্রিয়া ডিজিটাল করা, পুনরায় উৎপাদিত (রি-ম্যানুফ্যাকচারড) পণ্যের ওপর বিধিনিষেধ প্রত্যাহার এবং সীমান্ত পারাপারের তথ্য আদান-প্রদান সহজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)