২০২৫ সালে সারাদেশে ২৭ হাজার অগ্নিকাণ্ড
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২০২৫ সালে সারাদেশে অগ্নিকা-ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সারাদেশে মোট ২৭,০৫৯টি অগ্নিকা- ঘটেছে, যা দিনে গড়ে প্রায় ৭৫টি। অগ্নিকা-ের প্রধান কারণ হিসেবে বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা, গ্যাস সিলিন্ডার ও সরবরাহ লাইন লিকেজ চিহ্নিত হয়েছে।
এই অগ্নিকা-ে প্রায় ৫৬৯ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৮৬৪ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। তবে ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যমে ৩,২৬৩ কোটি ৬২ লাখ ১ হাজার ৯১৬ টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছে। সারাদেশে অগ্নিকা-ে আহত হয়েছেন ২৬৭ জন এবং নিহত হয়েছেন ৮৫ জন। এছাড়া আগুন নির্বাপণের সময় ১৭ জন বিভাগীয় কর্মী আহত এবং ৩ জন নিহত হয়েছেন।
সম্পদের ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে দেখা গেছে, বাসা-বাড়ি/আবাসিক ভবনে সর্বাধিক অগ্নিকা- ঘটেছে। সারাদেশে ৮,৭০৫টি বাসায় আগুন লেগেছে, যা মোট অগ্নিকা-ের ৩২.১৭ শতাংশ। এছাড়া খড়ের গাঁদায় ৩,৯২২টি (১৪.৪৯%), দোকানে ১,৮০০টি, হাট-বাজারে ১,০৬৭টি, শপিং মলে ৬১৭টি, পোশাক শিল্প প্রতিষ্ঠানে ৬৬৫টি, পোশাক শিল্প ব্যতীত কলকারখানায় ৬১৫টি, গ্যাস সিলিন্ডার দোকানে ৪৮৩টি, বিদ্যুৎ উপকেন্দ্রে ১২২টি, বহুতল ভবনের আগুন (৬ তলার উপরে) ৭১টি, রেস্টুরেন্ট ও হোটেলে ১৫৫টি, সরকারি প্রতিষ্ঠানে ১৫২টি, সরকারি হাসপাতালে ৩৪টি, বেসরকারি হাসপাতালে ২৫টি, ডায়াগনস্টিক সেন্টারে ৭২টি, পাট গুদাম/পাটকলে ১২২টি, কেমিকেল গোডাউন/দোকানে ৩৬টি, বস্তিতে ৯১টি, মসজিদে ২৫টি, মন্দিরে ৯টি, শিক্ষাপ্রতিষ্ঠানে ১২৩টি এবং এসিতে ৬২টি অগ্নিকা- ঘটেছে।
পরিবহন খাতে, ২০২৫ সালে বাসে ১৫৩টি, অন্যান্য যানবাহনে ২১৬টি, ট্রেনে ১০টি, লঞ্চে ৪টি, জাহাজে ২টি এবং একটি প্রশিক্ষণ বিমানের অগ্নিদুর্ঘটনা ঘটেছে।
সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১০,১৪০টি দুর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করে। এ সময় ১০,৩৩৩ জন আহত এবং ১,৭৫৬ জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ৯,২৬৬ জন আহত এবং ১,০৩৮ জন নিহত হয়েছেন। ২০২৫ সালে ফায়ার সার্ভিস ৭,৮১৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে।
সড়ক দুর্ঘটনার বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে ১,২৩৯টি বাস, ১,০৮৯টি ট্রাক ও ১,৭৩২টি মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়েছে। বাস দুর্ঘটনায় ১,৯৩৪ জন আহত ও ২৮৯ জন নিহত হয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ২,১৯০ জন আহত ও ১৯৩ জন নিহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












