‘পাহাড়ে সেনাশাসন নেই, সেনাবাহিনী রুটিন দায়িত্ব পালন করছে’
খাগড়াছড়ি সংবাদদাতা:
সারা দেশের মতো খাগড়াছড়িতেও বাংলাদেশ সেনাবাহিনী রুটিন দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। তিনি বলেন, সেনাবাহিনী শুধু এ অঞ্চলের সিভিল প্রশাসনকে নিরাপত্তা সহায়তা করছে। পাহাড়ে কোনো সেনাশাসন নেই।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, একটি মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকা- চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, খুনখারাবি করছে। সাধারণ মানুষের নিরাপত্তায় এসব অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী কাজ করছে।
তিনি আরও বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সেনাবাহিনী বদ্ধপরিকর। অপপ্রচারে পিছপা হওয়ার সুযোগ নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।