হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকসহ ৩ জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিন জনকে দুই দিন করে রিমান্ডে দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়।
আদালত পরিদর্শক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আট জন নিহত হন। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন ওই বাসের তত্ত¦াবধায়ক আবুল খায়ের।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।