মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, রাত ১১:৩৮
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সাত শতাংশের নিচে নেমে এসেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদনে উঠে এসেছে।
এতে দেখা যায়, জুন মাসে বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে নেমে এসেছে। যা মূলত উচ্চ সুদের হার ও সরকার পরিবর্তনের পর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ঋণ বিতরণের তীব্র মন্দাকে তুলে ধরে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, জুন মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি মাত্র ৬.৪০ শতাংশ রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি।
চলতি বছর দ্বিতীয়বারের মতো ঋণ প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে নেমে এসেছে। ধারাবাহিকভাবে কোনো মাসেই এই সংখ্যা অতিক্রম করেনি, তবে এই সংখ্যার আশেপাশেই থাকত ঋণ প্রবৃদ্ধি।
আলাপকালে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম) এর নির্বাহী পরিচালক ড. মুস্তাফা কে মুজেরি এই পতনের জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করেন।
তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা, সংঘাতপূর্ণ পরিবেশ এবং আইনশৃঙ্খলার ব্যাঘাত উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ ঝুঁকি নিতে নিরুৎসাহিত করছে। এই মন্দার পেছনে ব্যাংকিং খাতও ভূমিকা পালন করে বলে জানান তিনি।
তিনি বলেন, বিগত বছরগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের কারণে অনেক ব্যাংক তারল্য ঘাটতিতে পড়েছিল। যার ফলে তাদের ঋণ দেওয়ার ক্ষমতাও কমেছে।
এছাড়াও, ক্রমবর্ধমান অনাদায়ী ঋণের (এনপিএল) কারণে ব্যাংকগুলো এখন ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক, বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ মুজেরি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির ধারাবাহিক হ্রাস অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য আসন্ন সংকটের ইঙ্গিত দেয়।
এই ধারাবাহিক পতন ব্যাংকিং খাত ও বৃহত্তর ব্যবসায়িক পরিবেশ উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান সংকটের দিকে ইঙ্গিত করে।
ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার ফলে সরাসরি নতুন শিল্প স্থাপনের সংখ্যা ও ব্যবসায়িক সম্প্রসারণ কমে গেছে। ফলস্বরূপ কর্মসংস্থানের সুযোগও কমে গেছে।
অর্থনীতিবিদরা মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। যদি কোনো কারণে জাতীয় নির্বাচন বিলম্বিত হয়Íতাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বাংলাদেশি পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপের বিষয়ে গ্রহণযোগ্য সমাধানের অভাব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মাসিক তথ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে- চলতি বছরের মে মাসে ছিল ৭.১৭ শতাংশ, এপ্রিলে সাড়ে ৭ শতাংশ, মার্চে ৭.৫৭ শতাংশ, ফেব্রুয়ারিতে ৬.৮২ শতাংশ, জানুয়ারিতে ৭.১৫ শতাংশ, আর গত বছরের ডিসেম্বরে ছিল ৭.২৮ শতাংশ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে