পাল্টাপাল্টি হামলায় ফের ছড়াচ্ছে যুদ্ধের আগুন
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জর্ডানে তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা তুঙ্গে পৌঁছেছে। ইরানের উপকূলীয় নজরদারি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে গত রোববার রাতে দেশটির ওপর আরেক দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন সন্ত্রাসীরা।
হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে হামলার কথা স্বীকার করেছে ইরান।
সর্বশেষ হামলার জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতে দুটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইনও আকাশপথের কয়েকটি হামলা প্রতিহত করার কথা জানিয়েছে। আইআরজিসি দাবি করেছে, হরমুজ পার না হতে দেওয়া সতর্কতা উপেক্ষা করা দুটি জাহাজের একটি দুর্ঘটনার শিকার হয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয়’ শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি বাতিল করায় প্রমাণিত হয়েছে তার স্বাক্ষরের কোনো মূল্য নেই।
যুদ্ধে মার্কিন প্রাণহানি বেড়ে ১৬:
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা:
ইরানের সঙ্গে যুদ্ধ আরও তীব্র হওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং স্থানীয় মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)