‘পার্বত্য অঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে’
গত জুমুয়াবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বিবৃতিতে তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ অঞ্চলের মানুষের জানমাল, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা মেনে নেওয়া যায় না।
নেতারা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা জরুরি। কোনো বিচ্ছিন্ন ঘটনা বা উসকানিকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক বিভাজন ও সংঘাত সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে গুজব, উসকানিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো শান্তিপূর্ণ, সাংবিধানিক ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
জমিয়তের নেতারা পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার, সাম্প্রতিক ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিরীহ কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যাতে হয়রানি কিংবা অন্যায়ের শিকার না হয়, তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।