ফ্যাসিস্ট সরকার ১৭ বছর স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে -স্বাস্থ্যমন্ত্রী
, ২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামো, জনবল ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সাধারণ রোগীদের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তারাকান্দায় উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন,বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার বিগত ১৭ বছর স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে। চুরি-চামারি করে টাকা-পয়সা লুটপাট করেছে। এর ফলে দেশের স্বাস্থ্যখাতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ইনডোর স্বাস্থ্যসেবা চালু না থাকায় স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হলে মন্ত্রী জানান, অবিলম্বে এখানে ইনডোর স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, আমরা উনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি। বিগত কয়েক মাস আমাদের স্বাস্থ্যখাতের যে দুরবস্থা, তা বুঝতে গিয়েই পার হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবো এমনটাই আশা করছি। এ লক্ষ্যেই স্বাস্থ্যসেবা খাতের সকল বিষয় মনিটরিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষ যাতে সহজে ও প্রয়োজনীয় সরকারি স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাইওয়ানে শক্তিশালী টাইফুনের আঘাত, জরুরী অবস্থা ঘোষণা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লাঠি হাতে বিএসএফদের রুখে দিলো বাংলাদেশি কৃষকরা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে সাইক্লোনে, কোথায় হানবে আঘাত
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার নামে সারের ডিলারশিপ উপ-সহকারী কৃষি কর্মকর্তার
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে গুলি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেসবুকে অস্ত্র তৈরির বিজ্ঞাপন প্রচার, হোয়াটসঅ্যাপে বেচাকেনা!
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পার্বত্য অঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে’
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে রপ্তানি বাড়াতে মানসম্পন্ন পণ্য ও আন্তর্জাতিক সনদ জরুরি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘জামাত আমিরের ডিভাইস না দেয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ.লীগের সমর্থন চায় জামাত -রিজভী
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্তানের হাতে স্মার্টফোন, বিপদ বাড়ছে অভিভাবকের অজান্তেই
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












