পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া -পুতিন
ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া। যুক্তরাষ্ট্রকে এমন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সে বলেছে, যুক্তরাষ্ট্র জানে যদি তারা সেনাবাহিনীকে রাশিয়ার ভূখ-ে বা ইউক্রেনে মোতায়েন করে, তাহলে একে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখবে রাশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুতিন গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পশ্চিমাদের এই হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইউক্রেনে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র তাহলে তাকে যুদ্ধে বড় রকম উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। একইসঙ্গে পারমাণবিক যুদ্ধের জন্য টেকনিক্যালি প্রস্তুত রাশিয়া।
সে বলেছে, পারমাণবিক যুদ্ধের দৃশ্যপট দ্রুত সামনে এগিয়ে আসছে না। তাই ইউক্রেনের যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজনীয়তাও দেখছেন না সে। এক প্রশ্নের জবাবে বলেছে, সামরিক টেকনিক্যাল পয়েন্ট থেকে অবশ্যই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে পর্যাপ্ত মার্কিন বিশেষজ্ঞ আছে। আমি মনে করি না পারমাণবিক যুদ্ধ দ্রুত এগিয়ে আসছে। তবে এর জন্য প্রস্তুত আমরা। ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিস থেকে এখন পর্যন্ত পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে সবচেয়ে বেশি ও গভীর সঙ্কট সৃষ্টি করেছে ইউক্রেন। বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছে পুতিন। সে বলেছে, যদি ইউক্রেনে সেনা পাঠায় পশ্চিমারা তাহলে তার মধ্য দিয়ে তারা একটি পারমাণবিক যুদ্ধকে উস্কানি দেয়ার ঝুঁকি সৃষ্টি করবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।