‘পাথর ব্যতীত আর কিছু নাও থাকতো তবু আমরা সর্বশক্তি দিয়ে দখলদারদের মোকাবিলা করতাম’
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীর হামাস প্রধান জাহের জাবারিন এক বক্তব্যে বলেছেন, যদি আমাদের কাছে একটি পাথর ব্যতীত আর কিছু নাও থাকতো, যদি আমাদের ইচ্ছাশক্তি কিংবা স্লোগান ছাড়া আর কিছু নাও থাকতো আমরা সর্বশক্তি দিয়ে দখলদারদের মোকাবিলা করতাম। আমরা পুরো বিশ্বের কাছে জানাচ্ছি যে, আমরা যা আছে তা দিয়েই সর্বোচ্চ প্রতিরোধ করবো, আমরা আত্মসমর্পণের সাদা পতাকা উত্তোলন করবো না। আমরা আগেও করিনি, এখনো করবো না, ভবিষ্যতেও করবো না, ইনশাআল্লাহ।
এদিকে গাজার মুজাহিদগণ পূর্বের অপ্রকাশিত আরও কিছু অভিযানের তথ্য জানিয়েছেন। এখানে কয়েকটি তথ্য তুলে ধরা হলো।
বেইত হানোনের জায়তুন এরিয়ায় বিপুল সংখ্যক ইসরাইলি পদাতিক সন্ত্রাসী সেনাদলের বিপক্ষে ১টি উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা। ইসরাইলি সন্ত্রাসীরা এই এম্বুশে "নাহাল" ব্রিগেডের এক ডেপুটি কমান্ডার ও ৪ সেনা নিহত এবং ৯ জন আহত বলে স্বীকার করে।
কেন্দ্রীয় বেইত হানোনের আল বালি সড়কে একদল ইসরাইলি ইঞ্জিনিয়ারিং ফোর্সের সন্ত্রাসীদেরকে ১টি এন্টি-পার্সোনেল শেল দ্বারা টার্গেট করে হতাহত করে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা। এছাড়াও ১টি ইসরাইলি বাগির সামরিক যানকে "আল ইয়াসিন-১০৫" শেল দ্বারা টার্গেট করা হয়।
এদিকে পশ্চিম তীরে নতুন করে ইসরাইলী আগ্রাসনের মোকাবেলায় জেনিনে দখলদারদের ১টি সামরিক যান ১টি সামরিক বুলডোজার হ বেশ কয়েকটি সামরিক যানের বিপক্ষে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় আল-কুদস ব্রিগেড যোদ্ধারা। এছাড়া গান ফায়ারিং ও বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে রেসিস্ট্যান্স যোদ্ধারা।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।