পাটকে কৃষিপণ্য ঘোষণা করে গেজেট
নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পাটকে কৃষিপণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপনের গেজেট জারি করেছে সরকার। গত ২৬ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য ঘোষণা করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের গেজেট জারি করা হয়।
গত ৯ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মুহম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।
এতদিন পাট কী পণ্য হিসেবে বিবেচিত হতো- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, পাট উৎপাদনের যে প্রক্রিয়া ছিল, অনেক ক্ষেত্রে শিল্পজাত পণ্য হিসেবে ব্যবহৃত হতো।
পাট কৃষিজাত পণ্য হিসেবে বিবেচিত হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষিঋণের মধ্েয পাটও যুক্ত হবে। সেইসঙ্গে রপ্তানির ক্ষেত্রে যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা, সেটাও পাবেন সংশ্লিষ্টরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।