পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করবে ইরান। আগামী সপ্তাহে তেহরান এই দুইদেশকে নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
ইসলামাবাদ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের অচলাবস্থা দূর করতে এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে। দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় আগের দফার আলোচনাগুলো কোনো অগ্রগতি আনতে না পারার পর এবার নতুনভাবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আসন্ন বৈঠকের বিশেষ দিক হলো, এতে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে বোঝা যায়, আঞ্চলিক বড় শক্তিগুলো পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে।
প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, পাকিস্তানের আফগানিস্তান-বিষয়ক বিশেষ দূত মুহাম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন। সূত্র: মেহের নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)