পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত -নিউইয়র্ক টাইমস
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক হামলাকে ঘিরে পাক-ভারত উত্তেজনা তুঙ্গে। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কাও করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ সংকট নিরসনে দুই পক্ষকে আহ্বান জানালেও নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে গত রোববার এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী মোদি বিশ্বের এক ডজনের বেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছে। পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত চার কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ভারতের প্রধানমন্ত্রী মোদি ২২ এপ্রিলের পর থেকে এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছে। তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয়, বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্র প্রস্তুতের অংশ।
গত বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে মোদি ‘সন্ত্রাসের আস্তানা ধ্বংসের’ হুমকি দেয়, এতে সে সরাসরি পাকিস্তানের নাম নেয়ার দুঃসাহস দেখায়নি।
নিউইয়র্ক টাইমস আরো জানায়, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।