আমদানি নীতি পরিবর্তনে কর্মসংস্থান হারানোর ভয় ভারতীয়দের
, ২০ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে দেখা দিয়েছে চরম উত্তেজনা। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রক্ষমতায় আসার পর ভারতের কর্তৃত্ববাদী আচরণের তীব্র বিরোধিতা শুরু করে। এর জের ধরেই দুই দেশের সম্পর্ক কার্যত হিমশীতল অবস্থায় পৌঁছেছে।
সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্যের স্থলবন্দর দিয়ে আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, বাংলাদেশি তৈরি পোশাক এখন থেকে কেবল মহারাষ্ট্রের নাভা সেবা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। স্থলবন্দর কিংবা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের শুল্ক পয়েন্ট দিয়ে এসব পণ্য প্রবেশ নিষিদ্ধ। একই সঙ্গে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিক ও কাঠের আসবাবপত্রের আমদানিও সীমিত করা হয়েছে।
ভারতের এই নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবে নিজ দেশের ব্যবসায়ী, ট্রাক চালক ও বন্দরের শ্রমিকরা। ফুলবাড়ি এক্সপোর্ট-ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য শুভঙ্কর জানায়, ফুলবাড়ি দিয়ে যেসব বাংলাদেশি পণ্য আসত, তা বহু মানুষের কর্মসংস্থানের উৎস ছিলো। এ নিষেধাজ্ঞা বন্দরের শ্রমজীবী মানুষদের জীবিকায় সরাসরি প্রভাব ফেলবে।
গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানায়, ভারতের নতুন সিদ্ধান্তের ফলে ৭৭০ মিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়বে। যা বাংলাদেশ-ভারত স্থলবন্দর বাণিজ্যের প্রায় ৪২ শতাংশ।
জিটিআরআই-এর মতে, বাংলাদেশের চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারের প্রচেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে দেওয়া বক্তব্য-এই দুটিকে কেন্দ্র করেই ভারত এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্কের এ সংকট বাণিজ্যের বাইরে আরও বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ভারতের অর্থনীতি ও সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষদের ওপর এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)