পাকিস্তানে বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন, ইন্টারনেটসেবা বন্ধ
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
পাকিস্তানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের।
স্থানীয় সময় গত জুমুয়াবার (৪ অক্টোবর) রাজধানী ইসলামাবাদে সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। এদিন সকাল থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটসেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
সংঘর্ষ থামানো গেলেও ইসলামাবাদের উত্তেজনা ছড়িয়েছে লাহোর, রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানের বিভিন্ন শহরে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ডন জানায়, ইমরান খানের আহ্বানে জুমুয়াবার ইসলামাবাদের ডি-চক এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল তার পিটিআই। সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় পিটিআইয়ের সমর্থকরা জড়ো হন। এদিকে সমাবেশ সফল না করতে দিতে ইসলামাবাদের এসব জায়গায় ১৪৪ ধারা জারি করে সরকার। কিন্তু তা ভঙ্গ করে সমবেত হন ইমরানের সমর্থকরা। তবে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ প- হয়ে যায়। ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়ার পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে।
সংবাদমাধ্যমটি আরও জানায়. গতকালের সংঘর্ষের রেশ এসেছে পড়েছে পাঞ্জাবের লাহোরে। আজ আজ শনিবার লাহোরের মিনার-ই-পাকিস্তানে জড়ো হওয়ার কথা ইমরানের সমর্থকদের। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানেও সেনাবাহিনীকে মোতায়েন করেছে সরকার।
পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মিনার-ই-পাকিস্তানের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সব রাস্তায় বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
এর আগে কর্মী-সমর্থকদের লাহোরের সমাবেশ সফল করতে অনুরোধ জানান কারাবন্দি ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যদি পুলিশি বাধায় লাহোরে পৌঁছাতে না পারেন তাহলে যেন সবাই যার যার শহরেই অবস্থা ন নেন।
এদিকে জুমুয়াবারের ঘটনায় এখনও উত্তপ্ত ইসলামাবাদ। পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে। এসবের মধ্যে সেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া বড় বড় সড়কগুলো কনটেইনার দিয়ে আটকে রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)