ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্রে একের পর এক মৃতদেহ উদ্ধার, যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হারিকেন হেলেনের তীব্রতায় লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। শক্তিশালী স্রোতের তোড়ে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে গাছপালা, রাস্তাঘাট ও বৈদ্যুতিক খুঁটি।
হারিকেন হেলেনের তা-বে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। মৃতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ফ্লোরিডায় ক্যাটাগরি ৪ হারিকেন হিসেবে আঘাত হেনেছে। এই এলাকাগুলোর প্রায় ২০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছে। ঝড়ের তা-বে অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
হোয়াইট হাউসের স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লিজ শেরউড-র্যান্ডঅল বলেছে, এখন পর্যন্ত শতাধিক মানুষের মরদেহ উদ্ধার করেছে। তবে আমাদের আশঙ্কা, মৃতের প্রকৃত সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পেরে।’
একই দিন ঘূর্ণিঝড় হেলেনকে ‘বিধ্বংসী’ উল্লেখ করেছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সে বলেছে, আমার জীবনে এমন বিধ্বংসী ঝড় খুব কমই দেখেছি।
ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আছড়ে পড়ে হারিকেন হেলেন। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। হারিকেনের তা-বে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত রাস্তা ডুবে গেছে।
ফ্লোরিডার পর জর্জিয়া, টেনেসি, নর্থ ও সাউথ ক্যারোলাইনার দিকে ধেয়ে যায় হেলেন। মার্কিন আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত যত হারিকেন আঘাত হেনেছে সেগুলোর মধ্যে অন্যতম বিধ্বংসী ঝড় বয়ে গেলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)