পাকিস্তানে জ্বালানি কেন্দ্রে সন্ত্রাসী হামলা, ৪ পুলিশসহ নিহত ৬
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৪ মে, ২০২৩ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
পাকিস্তানে একটি জ্বালানি কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার (২৩ মে) উত্তর-পশ্চিম পাকিস্তানে এই সন্ত্রাসী হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ এবং দুই ব্যক্তিগত গার্ডকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা ইরফান খান বলেছেন, আফগান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তান তেল ও গ্যাস কোম্পানির একটি কারখানায় ৫০ জন সন্ত্রাসী হামলা চালায়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।
কোনো গোষ্ঠী অবশ্য হামলার দায় স্বীকার করেনি। এছাড়া হামলার বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী বছরের পর বছর ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
নিজেদের রাষ্ট্রবিরোধী কর্মকা-ের অংশ হিসেবে এসব গোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)