পটুয়াখালীর ছবি কাশ্মিরের বলে চালানোর পর বিব্রত ভারত
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৫ মে, ২০২৩ খ্রি:, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মূল ছবিটা ছিল বাংলাদেশের পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকার। আর ভারতের জম্মু ও কাশ্মির প্রশাসন সেটাকেই কিনা দাবি করে বসলো শ্রীনগরের বুলেভার্ড রোড বলে।
এই মারাত্মক ভুলটা ধরা পড়ার পর তড়িঘড়ি সব পোস্ট ডিলিট করা হয়েছে ঠিকই, কিন্তু শ্রীনগরে যখন জি-টোয়েন্টির গুরুত্বপূর্ণ বৈঠক চলছে তখন এই ছবি-বিভ্রাটকে ঘিরে প্রবল অস্বস্তি কিন্তু এড়ানো যাচ্ছে না!
বিপত্তির সূত্রপাত গত ১৮ মে, বৃহস্পতিবার। সেদিন জম্মু ও কাশ্মিরের তথ্য ও জনসংযোগ বিভাগ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে একটি আলোকসজ্জিত রাস্তার ছবি টুইট করে লেখে, ‘শ্রীনগরের বুলেভার্ড রোডকে অসাধারণ সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। কাশ্মিরে জি-টোয়েন্টির বৈঠকে যোগ দিতে সারা পৃথিবী থেকে যে প্রতিনিধিরা আসছেন তাদের স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন।’
অবিকল একই ভাষায় সে দিন একই রকম টুইট করে কাশ্মিরের বাডগাম জেলার তথ্য ও জনসংযোগ বিভাগও। তারপর একে একে সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত কাশ্মিরের ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’রাও সেই একই ছবি ভাষার একটু অদল-বদল করে পোস্ট করতে থাকেন। সেই পোস্ট ঢালাও রিটুইট করার জন্যও আবেদন জানানো হতে থাকে।
কথিত সেই ‘বুলেভার্ড রোডে’র ছবি আরও যারা পোস্ট করেছিলেন তাদের মধ্যে ছিলেন ‘সেভ ইয়ুথ সেভ ফিউচার’ নামে একটি এনজিও’র কর্ণধার ওয়াজাহাত ফারুক ভাট, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকিব মীর প্রমুখ।
ওয়াজাহাত ফারুক ভাট সেই সঙ্গেই লেখেন, ‘বুলেভার্ড রোড থেকে যেন আজ সৌন্দর্যের দীপ্তি ফুটে বেরোচ্ছে, যা একটি অসাধারণ ইভেন্টের আয়োজনে আমাদের অঙ্গীকারের পরিচায়ক।’
আসলে কাশ্মিরের শ্রীনগরে জি-টোয়েন্টি জোটের পর্যটন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজনের মাধ্যমে ভারত সারা দুনিয়াকে এই বার্তাই দিতে চাইছে যে কাশ্মিরের পরিস্থিতি এখন এতটাই স্বাভাবিক যে সেখানে আন্তর্জাতিক স্তরের একটি বৈঠকও আয়োজন করা সম্ভব। শ্রীনগর তথা কাশ্মির যে কোনও বিতর্কিত ভূখ- নয়- বরং ভারতেরই অবিচ্ছেদ্য অংশ এবং জি-টোয়েন্টির বর্তমান চেয়ার হিসেবে সেখানে জোটের কোনও বৈঠক আয়োজন করার পূর্ণ অধিকার ভারতের আছে, বলতে চাওয়া হচ্ছে এই কথাটাও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)