পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তরলাই এলাকার খাদিজা আল-কুবরা ইমামবারগাহে ঘটা এই হামলায় আহত হয়েছেন আরও ১৬৯ জন।
গতকাল জুমুয়াবার এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। জেলা প্রশাসনের একজন মুখপাত্র হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানিয়েছেন, প্রাথমিক আলামত অনুযায়ী এটি একটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সৈয়দ আলী নাসির রিজভীর এক কাজিন রয়েছেন। এছাড়া আইজিপির আরও এক আত্মীয় এই হামলায় আহত হয়েছেন।
বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পলি ক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের রক্ত দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, প্রাদেশিক সরকার থেকে ২৫টি অ্যাম্বুলেন্স ইসলামাবাদে পাঠানো হয়েছে। রাওয়ালপিন্ডির সব হাসপাতালে হাই অ্যালার্ট জারি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রস্তুত রাখা হয়েছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিইয়োয়েভের পাকিস্তান সফরের মধ্যেই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটলো।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার তিন মাস কাটতে না কাটতেই আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলায় কেঁপে উঠলো পাকিস্তানের রাজধানী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সাথে চুক্তিতে ‘আমরা একা হয়ে গেছি’!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)