পাকিস্তানের মিডিয়া থেকে অদৃশ্য হয়ে গেছেন ইমরান খান
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৭ জুন, ২০২৩ খ্রি:, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের মূলধারার প্রায় সংবাদমাধ্যম সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত খবর পরিবেশন বন্ধ করে দিয়েছে। চ্যানেল-নিউজ পোর্টালে ইমরানের নামও উচ্চারণ করা হচ্ছে না।
গত সোমবার (৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
পাক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, গত ৯ মে-র কথিত সহিংসতায় যারা জড়িত ছিলেন তাদের খবর যেন প্রকাশ না করা হয়। এরপরই দেশটির সংবাদমাধ্যমগুলো থেকে ‘অদৃশ্য’ হয়ে গেছে ইমরানের ছবি ও নাম।
গত ৯ মে ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এ গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ হন তার সমর্থকরা। এরপর তারা সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন।
পাক ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) ওই নির্দেশনায় বলেছে, ‘ঘৃণাসম্পন্ন, সহিংসতাকারী-তাদের সহযোগী এবং অপরাধীদের মিডিয়ায় প্রদর্শন যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।’ তবে এতে সরাসরি ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি।
কিন্তু তা সত্ত্বেও মিডিয়ায় ইমরানের কভারেজ এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যে- তার কোন তথ্য আর প্রদর্শন করা হচ্ছে না। এমনকি সংবাদমাধ্যমগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর নামও উল্লেখ করা হচ্ছে না।
পাকিস্তানের বর্তমান রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি মিডিয়া কাভারেজ পেয়ে থাকেন ইমরান খান। তার বক্তব্য লাখ লাখ মানুষ শোনেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)