কানাডার দাবানলের ধোঁয়ায় দূষিত নগরী নিউইয়র্ক
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৮ জুন, ২০২৩ খ্রি:, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
কানাডার দাবানল এখনও নিয়ন্ত্রণে আসনি এবং দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া উত্তর আমেরিকাজুড়ে লাখ লাখ মানুষের স্বাস্থ্য হুমকি সৃষ্টি করেছে। এছাড়া দাবানলের ধোঁয়া পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরেও।
কানাডায় চলমান দাবানলের কারণে উত্তর আমেরিকাজুড়ে লাখ লাখ মানুষের জন্য উচ্চ—ঝুঁকিপূর্ণ বায়ুর মানের সতর্কতা জারি করা হয়েছে। দাবানলের ধোঁয়া টরন্টো ও এর আশেপাশের এলাকাসহ অন্টারিও এবং কুইবেকের প্রধান শহরগুলোকেও ঢেকে দিয়েছে।
এমনকি দাবানলের এই ধোঁয়া নিউইয়র্ক সিটি এবং কানেকটিকাট পর্যন্ত পৌঁছেছে। এর ফলে সেখানেও বাতাসের গুণমানকে ‘অস্বাস্থ্যকর’ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আর বেশিরভাগ ধোঁয়াই কানাডার কুইবেক থেকে আসছে। কারণ সেখানে এখনও ১৬০টি আগুন জ্বলছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে তোলা ছবিতে দেখা যাচ্ছে— নিউইয়র্কে কমলা ও ধূসর রঙের ধোঁয়া শহরটিকে ঢেকে দিয়েছে। মূলত কানাডায় চলমান দাবানলের ধোঁয়া দক্ষিণে চলে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, কানাডায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় দাবানল দেখা যাচ্ছে। উত্তর আমেরিকার এই দেশটিতে আগুন ইতোমধ্যেই ৩৩ লাখ হেক্টরেরও বেশি জমি পুড়িয়ে দিয়েছে।
এমনকি ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা, অন্টারিও, নোভা স্কটিয়া এবং উত্তর—পশ্চিম অঞ্চলগুলোতেও বড় ধরনের আগুন জ্বলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)