রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, রাত ১:০২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:০১

আল ইহসান ডেস্ক:
ভারত-পাকিস্তান সাম্প্রতিক আকাশ যুদ্ধের রেশ ধরে বিশ্বব্যাপী পাকিস্তানের সমরাস্ত্রের চাহিদা বেড়েছে। সেই সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা কূটনীতিতেও ব্যাপক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে সংযোজিত জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের আকাশচুম্বী জনপ্রিয়তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৫ সালের মে মাসে ভারতের সাথে চার দিনের তীব্র আকাশ সংঘর্ষে এই বিমানের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর থেকেই মূলত এর বাজার সম্প্রসারণের পালে হাওয়া লেগেছে।
ইসলামাবাদ এখন এই মাল্টি-রোল ফাইটারকে পশ্চিমা দেশগুলোর জন্য অত্যন্ত ব্যয়বহুল বিমানের তুলনায় সাশ্রয়ী ও যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত বিকল্প হিসেবে বিশ্ববাজারে তুলে ধরছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে উত্তর আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত এই বাজারের মূল লক্ষ্য হলো এমন সব দেশ যারা বাজেটের সীমাবদ্ধতায় ভুগছে অথবা পশ্চিমা দেশগুলোর কঠোর শর্তযুক্ত প্রতিরক্ষা চুক্তিতে ক্লান্ত।
বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই অস্ত্র ব্যবসার মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে যুদ্ধক্ষেত্রে বিমানটির বাস্তব পারফরম্যান্স। পাকিস্তান দাবি করেছে, তাদের এই বিমানটি ভারতের অত্যন্ত উন্নত ও ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধবিমানের বিরুদ্ধে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। অন্তত একটি রাফাল ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
যদিও নয়াদিল্লি এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে পাকিস্তানের জন্য এই ঘটনাটি আন্তর্জাতিক বাজারে শক্তিশালী প্রচারণার হাতিয়ার হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, ক্রেতারা এখন কেবল জেএফ-১৭-এর কম দাম দেখে আকৃষ্ট হচ্ছে না বরং পাকিস্তান বিমানবাহিনীর আধুনিক যুদ্ধ কৌশল এবং এই বিমানের সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে। একইসাথে পশ্চিমা দেশগুলোর মতো এখানে কোনো রাজনৈতিক ভেটো বা ব্যবহারের ক্ষেত্রে শর্ত আরোপ না থাকায় অনেক দেশই এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে।
প্রতিরক্ষা বাণিজ্যের এই প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আফ্রিকায়। সুদানের সাথে পাকিস্তানের প্রায় ১৫ কোটি ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। যার মধ্যে অত্যাধুনিক জেএফ-১৭ ব্লক থ্রি ফাইটার এবং দুই শতাধিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে লিবিয়ার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সাথেও পাকিস্তানের প্রায় ৪০০ কোটি ডলারের একটি বিশাল প্রতিরক্ষা সমঝোতা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে। এটি পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরাক ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও এখন পাকিস্তানের যুদ্ধবিমান এবং প্রশিক্ষণ বিমানের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ঢাকা ও ইসলামাবাদের মধ্যেও প্রতিরক্ষা সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিচ্ছে সৌদি আরবের সাথে পাকিস্তানের পরিবর্তিত প্রতিরক্ষা সমীকরণ। রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যেখানে কোনো এক দেশের ওপর হামলাকে উভয়ের ওপর হামলা হিসেবে গণ্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এই চুক্তির আওতায় সৌদি আরবের ২০০ কোটি ডলারের ঋণকে জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয়ের অর্ডারে রূপান্তর করার বিষয়ে আলোচনা চলছে। সূত্র: মিডল ইস্ট আই।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৪৭ মিনিট আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৫০ মিনিট আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৫৩ মিনিট আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ৫৬ মিনিট আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ১ ঘণ্টা আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ১ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২ দিন আগে