পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর স্বীকারোক্তি, চাপে মোদি সরকার
এপ্রিলে ভারত-পাকিস্তান দুই দেশের সামরিক বাহিনী সঙ্ঘাতের সময় পাকিস্তান জানায়, ভারতীয় বিমান বাহিনীর রাফাল বিমান গুলি করে নামিয়েছে তারা। এ নিয়ে নয়াদিল্লি এতদিন নীরব থাকলেও মুখ খুলেছে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ চৌহান।
সিঙ্গাপুরে সাংগ্রিলা ডায়লগে অংশগ্রহণ করার অবসরে বিদেশী সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেয় সে। এক প্রশ্নে চৌহান কার্যত স্বীকার করে যে, পাকিস্তানের আঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
প্রশ্ন করা হয়, পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল? এক বা একাধিক?
এই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি চৌহান। সে বলেছে, আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংস হওয়া বা তার সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। কেন সেটা ধ্বংস হলো, সেটা গুরুত্বপূর্ণ।
চৌহানের এ স্বীকারোক্তির পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা প্রশ্ন করেছে, বিদেশী সংবাদমাধ্যম কেন প্রথমে এই খবর বের করবে? এই তথ্যগুলো কেন প্রথমে ভারতীয়দের, দেশের সংসদকে এবং জনপ্রতিনিধিদের জানানো হয়নি?
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, চৌহানের মন্তব্য নিয়ে আলোচনা করা উচিত সংসদের বিশেষ অধিবেশনে। কেন্দ্রীয় সরকার গোটা দেশকে বিভ্রান্ত করেছে। যুদ্ধ নিয়ে ধোঁয়াশা এখন অনেকটাই স্পষ্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।