জাল টাকার কারবারিদের টার্গেট পশুর হাট-মার্কেট
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৬ জুন, ২০২৫ খ্রি:, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কোরবানি ঈদে পশুর হাট ও কাপড়ের মার্কেটকে টার্গেট করে সক্রিয় হয় জাল নোটের কারবারিরা। দেশজুড়ে তারা তাদের তৎপরতা শুরু করে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, বিভিন্ন সময় আটক হওয়া জাল নোটের কারবারিরা জামিনে বের হয়ে এসে আবারও এই পেশায় জড়াচ্ছে। চক্রটি অনলাইন প্ল্যাটফরম ব্যবহার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এই জাল নোট পৌঁছে দিচ্ছে। তাদের মূল মৌসুম হচ্ছে এই কোরবানির ঈদের পশুর হাট ও বড় বড় বিপণিবিতানগুলো। আর এই সব কারবারিদের সঙ্গে কিছু আইনজীবীও জড়িত রয়েছেন। যারা মোটা টাকার বিনিময়ে তাদের সহজেই জামিন পাইয়ে দেওয়ার কাজ করেন। তাই এদের মধ্যে কেউ কেউ ধরা পড়লেও পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে ১ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এর আগে গত ১৬ মে রাতে ওয়ারীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেশি-বিদেশি জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট (১০০০ ও ৫০০ টাকার নোট), ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট জব্দ করা হয়। গ্রেপ্তারকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবির এক কর্মকর্তা বলেন, কুরবানির ঈদকে সামনে রেখে তারা বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য মজুদ রেখেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)